২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেভান্তে শেষ আটে, সেভিয়াকে বিদায় করে দিল ভালেন্সিয়া

লা লিগার বিস্ময় লেভান্তের মৌসুমটা ভালোই কাটছে। বুধবার আলকোরকোনকে ৪-০ গোলে হারিয়ে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে জায়াগা করে নিয়েছে ৭০ বছরেরও বেশি সময় পর। আর ভালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেও লাভ হয়নি সেভিযার। বিদায় নিতে হয়েছে প্রতিপক্ষের মাঠে গোল ব্যবধানে পিছিয়ে থাকায়। ফলে শেষ আটে উঠে যায় ভালেন্সিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 06:54 AM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লা লিগার বিস্ময় লেভান্তের মৌসুমটা ভালোই কাটছে। বুধবার আলকোরকোনকে ৪-০ গোলে হারিয়ে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে জায়াগা করে নিয়েছে ৭০ বছরেরও বেশি সময় পর। আর ভালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেও লাভ হয়নি সেভিযার। বিদায় নিতে হয়েছে প্রতিপক্ষের মাঠে গোল ব্যবধানে পিছিয়ে থাকায়। ফলে শেষ আটে উঠে যায় ভালেন্সিয়া। সেভিয়ার মাঠে অতিথি হয়ে খেলতে গিয়ে ভালেন্সিয়ার পক্ষে একমাত্র গোলটি করেন রবার্তো সোলদাদো খেলার ৬৭ মিনিটে। দলের আক্রমণভাগের খেলোয়াড় জোনাসের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ চিড়ে ঢুকে পড়েন তিনি বিপদ সীমানায়। এরপর ঠান্ডা মাথায় গোলরক্ষক জাভি ভেরাসের পাশ দিয়ে বল পাঠিয়ে দেন জালের ডান কোনে। তিন মিনিট পরই সেভিয়ার মাঝমাঠের খেলোয়াড় ইভান রাকিতিচ সমতা ফেরান খেলায়। যোগ করা সময়ে ভালেন্সিয়ার রক্ষণভাগের খেলোয়াড় ভিক্তর রুইজ নিজেই নিজেদের জালে বল ঢুকিয়ে দেন। এতে তার দল এক গোলে হেরে গেলেও ক্ষতি হয়নি। নিজেদের ও প্রতিপক্ষের মাঠ, দুই খেলা মিলে মোট গোল (২-২) সমান হলেও প্রতিপক্ষের মাঠে গোল ব্যবধানে এগিয়ে আছে ভালেন্সিয়া। নিজেদের মাঠে প্রথম খেলায় দলটি জেতে ১-০ গোলে। শেষ আটের লড়াইয়ে ভালেন্সিয়া মুখোমুখি হবে লেভান্তের। দ্বিতীয় বিভাগের দল আলকোরকোনের বিপক্ষে ঘরের মাঠ ও ফিরতি, দুই খেলা মিলে ৫-২ গোলে এগিয়ে থাকায় শেষ আটে উঠে যায় লা লিগার দরিদ্র দলগুলোর একটি লেভান্তে। বর্তমানে লা লিগায় ৩০ পয়েন্ট নিয়ে তারা আছে চতুর্থ স্থানে। অক্টোবরে ইতিহাসে প্রথমবারের মতো কিছু দিনের জন্য শীর্ষ স্থানও দখল করেছিল দলটি। আলকোরকোনের বিপক্ষে গোল চারটি করেন লেভান্তের বারকেরো, রজার মার্তি সালভাদর, ইবোরা ও রুবেন সুয়ারেজ। দিনের অপর খেলায় আলভারো ভাজকুয়েজের হ্যাট্রিকের ওপর ভর করে দ্বিতীয় বিভাগের দল কর্ডোবাকে ৪-২ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় এসপানিওল। দুই খেলা মিলে দলটি এগিয়ে যায় ৫-৪ ব্যবধানে। অপর গোলটি আসে দিদাস ভিলার পা থেকে। এই এসপানিওলই ১৯৪১ সালে শেষ আট থেকে লেভান্তেকে বিদায় করে দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২২৯ ঘ.