ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার সিটিসেল জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতার একমাত্র ম্যাচে জয় পেয়েছে খুলনা জেলা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) ৫৭-৫১ পয়েন্টে হারিয়েছে তারা।
প্রথমার্ধে বিকেএসপি ৩২-২৬ পয়েন্টে এগিয়েছিলো।
খুলনার পক্ষে শোয়েব ২৫ ও ইব্রাহিম ৮ এবং বিকেএসপির পক্ষে আকাশ ১৩ ও রূপম ৮ পয়েন্ট স্কোর করেন।
বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০৬ঘ.
bdnews24