২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বাস্কেটবলে সেনাবাহিনীর জয়

সোমবার জাতীয় বাস্কেটবলের একমাত্র ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 03:01 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার জাতীয় বাস্কেটবলের একমাত্র ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে সেনাবাহিনী ৬৮-৪৮ পয়েন্টে খুলনাকে হারিয়েছে। প্রথমার্ধে খুলনা ২৯-২৭ পয়েন্টে এগিয়েছিলো। সেনাবাহিনীর পক্ষে মিঠুন ২০ ও আলমগীর ১৮ এবং খুলনার পক্ষে শোয়েব ১৫ পয়েন্ট স্কোর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫০ঘ.