২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিসবেনে শিরোপা জিতলেন মারে

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিটা ভালোই হলো অ্যান্ডি মারের। ব্রিসবেন আন্তর্জাতিক টেনিসে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। গত দুবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেও মারে শিরোপা জিততে পারেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 03:11 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিটা ভালোই হলো অ্যান্ডি মারের। ব্রিসবেন আন্তর্জাতিক টেনিসে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। গত দুবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেও মারে শিরোপা জিততে পারেননি। রোববার অনুষ্ঠিত ফাইনালে মারে ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন আলেকজান্দার দলগোপোলোভকে। এটি মারের ২২তম শিরোপা। ১৬ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০৬ঘ.