২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ারীর বড় জয়

প্রথম মহিলা ফুটবল লিগে নিজেদের প্রথম খেলায় বড় ব্যবধানে জিতেছে ওয়ারী ক্লাব। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৪-১ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 04:46 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম মহিলা ফুটবল লিগে নিজেদের প্রথম খেলায় বড় ব্যবধানে জিতেছে ওয়ারী ক্লাব। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৪-১ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। খেলার দ্বিতীয় মিনিটেই ওয়ারীকে এগিয়ে দেন সুখী। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন শিল্পী খাতুন। ৩৭ মিনিটে বিপাশা করেন তৃতীয় গোল। খেলার শেষ মিনিটে সুখী নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন। আরামবাগের পক্ষে ৬৯ মিনিটে একমাত্র গোলটি করেন মনি সাহা। শনিবার দুটি খেলা অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে শুরু হতে যাওয়া প্রথম খেলায় ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হবে ঢাকা ওয়ান্ডারার্সের। মোহামেডান ও ফরাশগঞ্জের দ্বিতীয় খেলাটি শুরু হবে বিকেল ৫ টায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২০৫ঘ.