২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে জভোনারেভা-রাদনাওয়াস্কি

টোকিওর প্যান প্যাসিফিক ওপেনের ফাইনালে উঠেছেন রাশিয়ার ভেরা জভোনারেভা ও পোল্যান্ডের আগনিয়েস্কা রাদওয়ানস্কা। ফাইনাল হবে শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 04:01 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোকিওর প্যান প্যাসিফিক ওপেনের ফাইনালে উঠেছেন রাশিয়ার ভেরা জভোনারেভা ও পোল্যান্ডের আগনিয়েস্কা রাদওয়ানস্কা। ফাইনাল হবে শনিবার। শুক্রবার অনুষ্ঠিত সেমিফাইনালে চতুর্থ বাছাই জভোনারেভা ৭-৬ (৭-২), ৬-০ গেমে হারান পঞ্চম বাছাই ও উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভাকে। অন্য সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে ৬-৩, ৪-৬, ৬-২ গেমে জয় পান রাদওয়ানস্কা। জভোনারেভা-কেভিতোভার লড়াইয়ের শুরুতে কিন্তু অন্য কিছুর আভাস পাওয়া যাচ্ছিল। প্রথম সেটে ৫-১ গেমে পিছিয়ে পড়েন জভোনারেভা। তবে এরপরই ঘুরে দাঁড়ান তিনি। ৬-৬ গেমে সমতা আনার পর টাইব্রেকারে জিতেও নেন সেটটি। দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে পাত্তাই দেননি জভোনারেভা। উইম্বলডনের শিরোপা জিতে হৈ-চৈ ফেলে দেয়া কেভিতোভাকে উড়িয়ে উঠে যান ফাইনালে। দারুণভাবে শুরু করেও হেরে গিয়ে কেভিতোভা ভীষণ হতাশ। তিনি বলেন, "আমি জানি না কী হলো। প্রথম সেট ৫-১ গেমে এগিয়ে যাওয়ার পর নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি। তিনি (জভোনারেভা) দারুণভাবে খেলায় ফিরেছেন এবং আমার চেয়ে অনেক ভালো খেলেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১৫৪ঘ.