২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনসার ও বিজেএমসি ফাইনালে

জাতীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বিজেএমসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 03:01 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বিজেএমসি। বৃহস্পতিবার পল্টন হ্যান্ডবল মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আনসার ৩৪-৪ গোলে নওগাঁ জেলাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ২১-১ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশ আনসারের পক্ষে রুমি ৮টি, ময়না ৭টি ও রোকসানা ৬টি গোল করেন। অপর সেমিফাইনালে বিজেএমসি ১৭-১১ গোলে হারায় ঢাকা জেলাকে। বিজয়ী দল প্রথমার্ধে ৯-২ গোলে এগিয়ে ছিল। বিজেএমসির পক্ষে ডালিয়া ৮টি ও রুপা ৩টি গোল করেন। এছাড়া স্থান নির্ধারণী ম্যাচে দিনাজপুর জেলা ৬-৬ গোলে রাজশাহী জেলার সঙ্গে ড্র করে। পরে টাইব্রেকারে দিনাজপুর জেলা ১০-৮ গোলে জয় পায়। অন্য খেলায় পঞ্চগড় ৯-৪ গোলে হারায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে। প্রতিযোগিতায় পঞ্চগড় জেলা পঞ্চম, দিনাজপুর ষষ্ঠ, রাজশাহী সপ্তম ও ঢাকা বিশ্ববিদ্যালয় অষ্টম স্থান হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমএইচ/২০৫৫ ঘ.