২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার থেকে জাতীয় সামার অ্যাথলেটিক্স

আগামী রোববার থেকে শুরু হবে জাতীয় সামার অ্যাথলেটিক্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 04:12 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -আগামী রোববার থেকে শুরু হবে জাতীয় সামার অ্যাথলেটিক্স। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে। বৃহস্পতিবার অ্যাথলেটিক্স ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই তথ্য। রোববার বিকেল ৪ টায় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন । সোমবার প্রতিযোগিতাশেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২০৯ঘ.