২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার থেকে ফুটবলারদের দলবদল

শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছে বাংলাদেশ ফুটবল লিগের দলবদলের দিন-তারিখ। শনিবার থেকে শুরু হবে খেলোয়াড়দের রেজিস্ট্রেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 04:10 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছে বাংলাদেশ ফুটবল লিগের দলবদলের দিন-তারিখ। শনিবার থেকে শুরু হবে খেলোয়াড়দের রেজিস্ট্রেশন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই তথ্য। দেশের খেলোয়াড়দের রেজিস্ট্রেশন হবে ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। বিদেশী খেলোয়াড়দের রেজিস্ট্রেনের সময়সীমা ১ অক্টোবর থেকে ১৫ ডিসেম্বর। প্রতিদিন দুপর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে খেলোয়াড়দের রেজিস্ট্রেশন কার্যক্রম। রেজিষ্ট্রেশন ফি বাবদ প্রত্যেক খেলোয়াড়কে এক হাজার টাকা করে জমা দিতে হবে। গত ১ সেপ্টেম্বর দলবদল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পেশাদার লিগ কমিটি তখন দলবদলের আয়োজন করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪৯ঘ.