ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় টেনিস কমপে¬ক্সে শুক্রবার থেকে শুরু হচ্ছে আন্ত:স্কুল টেনিস প্রতিযোগিতা। ঢাকা মহানগরীর পাঁচটি স্কুলের ৫০ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেবে।
প্রতিযোগিতাটিকে সামনে রেখে জাতীয় টেনিস কমপে¬ক্সে বিভিন্ন স্কুলের নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে ২৫ সেপ্টেম্বর থেকে চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীও হয়েছে।
প্রতিযোগীরা ৪ (চার) টি ইভেন্টে অংশ নেবে। ইভেন্টগুলো হলো - প্রথম শ্রেণী একক, দ্বিতীয় শ্রেণী একক, তৃতীয় শ্রেণী একক ও দলগত ইভেন্ট।
খেলা হবে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুলগুলো হলো - ভিকারুন নিসা নুন স্কুল এন্ড কলেজ, পে¬পেন - বারিধারা, বিএসসিআইআর হাই স্কুল, স্কলাস্টিকা এবং বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/২০২৫ ঘ.
bdnews24