২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার জাতীয় দল নিয়ে খুশি ইলিয়েভস্কি

আগামী ডিসেম্বরে ভারতে অনুষ্ঠেয় সাফ ফুটবলের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত দ্বিতীয় দিনের তিনটি প্রস্তুতি ম্যাচে কোনো অঘটন ঘটেনি। এবার আর বাংলাদেশের কোনো জাতীয় দলকে হার মানতে হয়নি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 'বি' দল অনায়াসে ৩-০ গোলে হারিয়েছে অনূর্ধ্ব-২২ এর 'এ' দলকে । 'এ' দল অবশ্য এত সহজে জিততে পারেনি। অনূর্ধ্ব-১৯ এর 'এ' দলের সঙ্গে তারা জিতেছে ২-১ গোলে। তবু সব মিলিয়ে জাতীয় দলের খেলা দেখে আনন্দিত নিকোলা ইলিয়েভস্কি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ডিসেম্বরে ভারতে অনুষ্ঠেয় সাফ ফুটবলের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত দ্বিতীয় দিনের তিনটি প্রস্তুতি ম্যাচে কোনো অঘটন ঘটেনি। এবার আর বাংলাদেশের কোনো জাতীয় দলকে হার মানতে হয়নি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 'বি' দল অনায়াসে ৩-০ গোলে হারিয়েছে অনূর্ধ্ব-২২ এর 'এ' দলকে । 'এ' দল অবশ্য এত সহজে জিততে পারেনি। অনূর্ধ্ব-১৯ এর 'এ' দলের সঙ্গে তারা জিতেছে ২-১ গোলে। তবু সব মিলিয়ে জাতীয় দলের খেলা দেখে আনন্দিত নিকোলা ইলিয়েভস্কি। ২৬ সেপ্টেম্বর অনূর্ধ্ব-১৯ এর 'এ' দলের কাছেই ১-২ গোলে হেরে যায় জাতীয় দল ('এ' দল)। বৃহস্পতিবারও মাসুদ রানার গোলে শুরুতেই পিছিয়ে পড়ে তারা। তবে পরে আরিফ এবং তৌহিদের গোল মান বাঁচিয়েছে 'এ' দলের। জাতীয় দল ('বি'- দল) সহজ জয় পেয়েছে আলমগীর কবির রানা, সোহেল ও লিঙ্কনের লক্ষ্যভেদে। অনূর্ধ্ব- ১৯ দল ('বি'দল) ও অনূর্ধ্ব -২২ দলের ('বি' দল) মধ্যে অনুষ্ঠিত অন্য ম্যাচটি গোলশূন্য ড্র হয়। তিন দিন আগে অসন্তোষ প্রকাশ করলেও বৃহস্পতিবার জাতীয় দলের খেলা দেখে খুশি নিকোলা ইলিয়েভস্কি। খেলা শেষে জাতীয় দলের মেসিডোনীয় কোচ বলেন, "সবগুলো দলই ভালো খেলেছে। বিশেষ করে দুটো জাতীয় দলই গোছানো ফুটবল খেলেছে। আগের দিনের তুলনায় তারা অনেক উন্নতি করেছে।" অবশ্য এদিনও তিনি অনূর্ধ্ব-১৯ দলের গোলরক্ষকদের নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন। এ সম্পর্কে ইলিয়েভস্কি বলেন, "অনূর্ধ্ব- ১৯ দলের গোলরক্ষকদের নিয়ে আমি ভীষণ দুশ্চিন্তায়। আজও গোলরক্ষক রাফির ভুলে দুই গোল হয়েছে।" অবশ্য দু জন উদীয়মান খেলোয়াড়কে নিয়ে ইলিয়েভস্কি উচ্ছ্বসিত। তিনি বলেন, " অনূর্ধ্ব-২২ দলের গোলরক্ষক সোহেল ও জাতীয় দলের মিডফিল্ডার ইমন বাবু খুবই প্রতিশ্র"তিশীল খেলোয়াড়। তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। দুই দিনই প্রস্তুতি ম্যাচে তারা নজর কেড়েছেন।" ৩ অক্টোবর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) পরবর্তী প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছেন ইলিয়েভস্কি। আগের দু দিনের মতো সেদিনও একইভাবে হবে ম্যাচগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২১ঘ.