ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেএফএ কাপের ফাইনালে মঙ্গলবার মুখোমুখি হবে টাঙ্গাইল জেলা দল ও ঢাকা মহানগর স্কুল একাদশ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে দুপুর সাড়ে তিনটায়।
শনিবার প্রথম সেমিফাইনালে ঢাকা মহানগর স্কুল একাদশ ৩-২ গোলে হারায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি)।
আর টাঙ্গাইল ১-০ গোলে জেতে চাপাই নবাবগঞ্জের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২২০৮ঘ.
bdnews24