ঢাকা, সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জাতীয় দলের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হচ্ছে সোমবার। তবে এখনই কোন প্রশিক্ষণ ক্যাম্প নয়, এদিন হবে তিনটি প্রস্তুতি ম্যাচ।
জাতীয় ফুটবল দল দুইভাগে ভাগ হয়ে অনূর্ধ্ব-১৯ দল এবং অনূর্ধ্ব - ২২ দলের সঙ্গে প্রথমে দুইটি ম্যাচ খেলবে। তৃতীয় ম্যাচে লড়াইয়ে নামবে অনূর্ধ্ব - ১৯ দল ও অনূর্ধ্ব - ২১ দল ।
তিনটি ম্যাচই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে। প্রতিটি ম্যাচ হবে ৪৫ মিনিট করে।
প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে। দ্বিতীয় ম্যাচ বিকেল ৩টা ২৫ মিনিটে ও তৃতীয় ম্যাচ বিকাল ৪টা ২০ মিনিটে শুরু হবে।
২৯ সেপ্টেম্বর আরও তিনটি ম্যাচ থাকছে। সেখানেও একই পরিকল্পনা বাফুফের।
মূলত নতুন প্রতিভার সন্ধানেই জাতীয় দলের মেসিডোনিয়ার কোচ ইলিয়েভস্কি এই পরিকল্পনা নেন। তিনি বলেন, "ওই দুই দিনের ম্যাচগুলো দেখেই সিন্ধান্ত নেবো কি করা যায়। তাই এখনই কিছু বলতে চাচ্ছি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৯৩৬ ঘ.
bdnews24