ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাউন্ট এভারেস্ট আন্তর্জাতিক তায়কোন্দো প্রতিযোগিতায় সোনা জিতেছেন বাংলাদেশের মেয়ে শ্রবানী বিশ্বাস।
নেপালের কাঠমান্ডুতে প্রতিযোগিতার শেষ দিন শুক্রবার ব্যক্তিগত ইভেন্টে শ্রবণী সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেন। তার পয়েন্ট ১০-৮।
প্রতিযোগিতায় এদিন বাংলাদেশ একটি ব্রোঞ্জ পদকও জিতেছে। ছেলেদের ৬৮ কেজি ওজন শ্রেনীতে মোহাম্মদ কোরবান আলী এই পদক জেতেন।
আগেরদিন বৃহষ্পতিবার বাংলাদেশ দুইটি ব্রোঞ্জ পদক পায়। ছেলেদের ৫৮ কেজি ওজন শ্রেনীতে সাদমান সাকিফ ইসলাম ও মেয়েদের ৬২ কেজি ওজন শ্রেনীতে শাহানাজ খাতুন পদক জেতেন।
প্রতিযোগিতায় ১৩ টি দেশের ৩০০ জন খেলোয়াড় অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২১২১ ঘ.
bdnews24