২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইটিএফ আন্ত:স্কুল টেনিস শুক্রবার শুরু হচ্ছে

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) আর্থিক সহযোগিতায় শুক্রবার শুরু হচ্ছে আইটিএফ জেটিআই আন্ত:স্কুল টেনিস প্রতিযোগিতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 04:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) আর্থিক সহযোগিতায় শুক্রবার শুরু হচ্ছে আইটিএফ জেটিআই আন্ত:স্কুল টেনিস প্রতিযোগিতা। রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় ঢাকার ১১টি স্কুল দল অংশ নেবে। প্রতিযোগিতার আগে ২৫-২৯ সেপ্টেম্বর জাতীয় টেনিস কমপ্লেক্সে এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্কুলের নির্বাচিত খেলোয়াড়রা এ কর্মসূচিতে অংশ নেয়ার সুযোগ পাবে। শনিবার টেনিস ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। অংশগ্রহণকারী দলগুলো হলো - ভিকারুন নিসা নুন স্কুল এন্ড কলেজ, প্লেপেন -গুলশান, মেরী'স চাইল্ড কেয়ার, স্কলাস্টিকা (গুলশান শাখা), বিএসসিআইআর হাই স্কুল, স্কলাস্টিকা – (মিরপুর শাখা), সানবিম স্কুল – (ধানমন্ডি শাখা), বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ - তেজগাঁও, স্কলাস্টিকা – (উত্তরা শাখা), মেহেরুননিসা গার্লস স্কুল এন্ড কলেজ ও ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হাই স্কুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২১১৫ ঘ.