ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রুটফিল স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার সেমিফাইনালের চারদল চূড়ান্ত হয়েছে।
দলগুলো হলো বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ, নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়, সানিডেইল ও ধানমন্ডি টিউটোরিয়াল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল স্টেডিয়ামে রোববার দুইটি সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বি এ এফ শাহীন স্কুল এন্ড কলেজ ও নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় প্রথম এবং সানিডেইল ও ধানমন্ডি টিউটোরিয়াল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। এর পরেই হবে ফাইনাল ম্যাচ।
শনিবার প্রথম কোয়ার্টার ফাইনালে সানিডেইল ৭-৫ গোলে হারায় সাউথ ব্রীজকে। বিজয়ীদল প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল। সানিডেইলের পক্ষে শরিফ ৩টি এবং ওয়াসিফ ২টি গোল করে।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ধানমন্ডি টিউটোরিয়াল ১০-৪ গোলে স্কলাসটিকাকে হারায়। বিজয়ীদল প্রথমার্ধে ৪-১ গোলে এগিয়ে ছিল। ধানমন্ডি টিউটোরিয়ালের পক্ষে আলী ৪টি ও জুনায়েদ ৩টি গোল করে।
তৃতীয় কোয়ার্টার ফাইনালে বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ ১০-০ গোলে এসওএস শিশু পল্ল¬ীর বিপক্ষে জেতে।
চতুর্থ কোয়ার্টার ফাইনালে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ১৩-০ গোলে বি আই এসকে পরাজিত করে। নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়ের পক্ষে আকাশ ৬টি এবং সেহাব ৩টি গোল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০৫৯ ঘ.
bdnews24