২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলে নেই এমিলি, জাহিদ

সাফ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে আগেভাগেই প্রস্তুতিতে নেমে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই লক্ষ্যে অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২১, অনূর্ধ্ব-২২ ও জাতীয় দলের মধ্যে কয়েকটি প্রস্তুতি ম্যাচের আয়োজনে করতে যাচ্ছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 01:05 PM

Updated : 24 Aug 2022, 04:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাফ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে আগেভাগেই প্রস্তুতিতে নেমে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই লক্ষ্যে অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২১, অনূর্ধ্ব-২২ ও জাতীয় দলের মধ্যে কয়েকটি প্রস্তুতি ম্যাচের আয়োজনে করতে যাচ্ছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২৬ ও ২৯ সেপ্টেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিদিন তিনটি করে দুইদিনে মোট ছয়টি ম্যাচ হবে। নতুন প্রতিভার সন্ধানেই মূলত জাতীয় দলের মেসিডোনিয়ার কোচ নিকোলা ইলেয়েভস্কি এই পরিকল্পনা নিয়েছেন। পরিকল্পনার অংশ হিসেবে বাফুফে শনিবার অনূর্ধ্ব-২২ ও জাতীয় দলের নাম ঘোষণা করেছে। তবে জাতীয় দলে জায়গা হয়নি জাহিদ হাসান এমিলি, মিথুন চৌধুরী ও জাহিদ হোসেনের মতো তারকা খেলোয়াড়দের। এমিলি ও মিথুনের বিষয়ে কোন মন্তব্য না করলেও কোচ আগেই ঘোষণা দিয়েছিলেন, তার দলে জায়গা হচ্ছে না জাহিদের। এদিকে ডাক পাওয়া খেলোয়াড়দের ম্যাচের দিন দুপর ১টার মধ্যে কোচের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। অনূর্ধ্ব-২২ দল: মাসুদুর রহমান মোস্তাক, সহিদুল আলম সোহেল, আসিফ হোসেন রিমন, উত্তম কুমার বনিক, শওকত রাসেল, মামুন মিয়া, রবিন হাসান, মাহফুজুর রহমান বাবু, ইয়ামিন আহমেদ মুন্না, পিন্টু কুমার দাস, মেজবাবুল হক মানিক, ইমন মাহমুদ বাবু, জামাল হোসেন, শফিকুল ইসলাম বিপুল, মোবারক হোসেন ভূঁইয়া, চৌমরিন রাখাইন, দিদারুল আলম, মোহাম্মদ ইউসুফ, তৌহিদুল আলম সিদ্দিক, সোহেল রানা, মোহাম্মদ বিপ্লব। জাতীয় দল: বিপ্লব ভট্টাচার্য্য, মামুন খান, জিয়াউর রহমান জিয়া, মোহাম্মদ সুজন, আরিফুল ইসলাম আরিফ, রেজাউল করিম, ওয়ালী ফয়সাল, আতিকুর রহমান মিশু, আশরাফ মাহমুদ লিংকন, নাসিরুল ইসলাম নাসির, মামুনুল ইসলাম মামুন, প্রাণতোষ কুমার দাস, শাকিল আহমেদ, আব্দুল বাতেন মজুমদার কোমল, মোনায়েম খান রাজু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৮৫৬ ঘ.