ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রিমিয়ার কাবাডি লিগ থেকে অবনমন হয়েছে যাত্রাবাড়ী ফারুক স্মৃতি সংসদের।
বুধবার শহীদ মোজাফফর স্মৃতি সংসদ ১টি লোনাসহ ৪১-৩৬ পয়েন্টে হারায় ফারুক স্মৃতি সংসদকে। প্রথমার্ধে বিজয়ী দল ২২-১৮ পয়েন্টে এগিয়ে ছিলো।
এর আগে দিনের প্রথম খেলায় জুরাইন জনতা ক্লাব ১টি লোনাসহ ৫৫-৪৪ পয়েন্টে শহীদ মোজাফফর স্মৃতি সংসদকে হারায়। দ্বিতীয় খেলায় দিলকুশা স্পোর্টিং ক্লাব ৫টি লোনাসহ ৫৬-১৭ পয়েন্টে হারায় ফারুক স্মৃতি সংসদকে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২২১৩ঘ.
bdnews24