২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবর্ধনা পেলেন বুদ্ধিপ্রতিবন্ধী অলিম্পিকের বীরেরা

গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত বুদ্ধিপ্রতিবন্ধীদের গ্রীষ্মকালীন স্পেশাল অলিম্পিকে ৩৭টি সোনাজয়ী বাংলাদেশ দলকে বুধবার সংবর্ধনা দিয়েছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 03:55 PM

Updated : 24 Aug 2022, 04:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত বুদ্ধিপ্রতিবন্ধীদের গ্রীষ্মকালীন স্পেশাল অলিম্পিকে ৩৭টি সোনাজয়ী বাংলাদেশ দলকে বুধবার সংবর্ধনা দিয়েছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম। শাহবাগস্থ কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃতী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, বেনজীর আহমেদ এবং আসমা জেরীন ঝুমু। এবারের গেমসে বাংলাদেশ ৩৭টি সোনা ছাড়াও ১৭টি রূপা ও ছয়টি ব্রোঞ্জ জিতেছে। প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় ইভেন্ট ফুটবলের ফাইনালেও স্পেনকে হারিয়েছে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১৫৩ঘ.