ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় মঙ্গলবার ভিয়ারিয়াল ২-০ গোলে মায়োর্কাকে ও রিয়াল সোসিয়েদাদ ১-০ গোলে গ্রেনাদাকে হারিয়েছে। ওসাসুনা ও সেভিয়ার খেলায় কোনো দল গোল করতে পারেনি।
এবারের মৌসুমে এটা ভিয়ারিয়ালের প্রথম জয়। টানা চার খেলায় (চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলাটিসহ) গোল করতে ব্যর্থ হওয়ার পর এটা তাদের জন্য স্বস্তিরও বটে।
নিজেদের মাটিতে জিউসেপ্পে রসির গোলে অষ্টম মিনিটেই এগিয়ে যায় ভিয়ারিয়াল। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন নিলমার।
গ্রেনাদার বিপক্ষে সোসিয়েদাদের একমাত্র গোলটি করেন মাঝমাঠের খেলোয়াড় দানি এসত্রাদা। গোলটি হয় ৬৪ মিনিটে ।
৪ খেলায় ৭ পয়েন্ট নিয়ে সোসিয়েদাদ এখন লা লিগার পঞ্চম স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৬৪২ ঘ.
bdnews24