২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার শুরু হচ্ছে স্কুল হ্যান্ডবল

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং প্রান আরএফএল গ্র"পের পৃষ্ঠপোষকতায় বুধবার থেকে শুরু হচ্ছে ফ্রুটফিল স্কুল হ্যান্ডবল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 03:27 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং প্রান আরএফএল গ্র"পের পৃষ্ঠপোষকতায় বুধবার থেকে শুরু হচ্ছে ফ্রুটফিল স্কুল হ্যান্ডবল। ১২ বছরের নিচের বালকদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় চারটি গ্রুপে ঢাকা মহানগরীর মোট ১৬ টি স্কুল প্রতিদ্বন্দ্বিতা করবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল স্টেডিয়ামে বিকেল ৪টায় উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে বিআইএস এবং বিএএফ শাহীন স্কুল ও কলেজ। প্রতিযোগিতা উপলক্ষ্যে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রান আরএফএল গ্রুপের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার (বিপণন) একেএম মঈনুল ইসলাম, টুর্ণামেন্ট কমিটির সভাপতি নাজমা শামিম ও সম্পাদক আয়শা জামান খুকী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১২৬ঘ.