২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াসের হ্যাট্রিকে টাঙ্গাইলের বড় জয়

জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) অনূর্ধ্ব-১৫ কাপের মূল পর্বের উদ্বোধনী খেলায় রোববার ইলিয়াসের হ্যাট্রিকের সুবাদে কুষ্টিয়া জেলাকে ৫-১ গোলে হারিয়েছে টাঙ্গাইল জেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 02:22 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) অনূর্ধ্ব-১৫ কাপের মূল পর্বের উদ্বোধনী খেলায় রোববার ইলিয়াসের হ্যাট্রিকের সুবাদে কুষ্টিয়া জেলাকে ৫-১ গোলে হারিয়েছে টাঙ্গাইল জেলা। দিনের আরেক খেলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ৩-০ গোলে জিতেছে খুলনা জেলার বিপক্ষে। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টাঙ্গাইলের সামনে দাঁড়াতেই পারেনি কুষ্টিয়া। দল দু'টোর মধ্যে ব্যবধান গড়ে দেন টাঙ্গাইলের ইলিয়াস একাই। ৩২ মিনিটে গোলের সূচনা করেন অবশ্য লিমন। এরপর বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখেছে ইলিয়াসের পায়ের কাজ। ৩৪, ৪৬ ও ৬৭ মিনিটে গোল করে নিজের হ্যাট্্িরক আদায় করে নেন তিনি। ৪১ মিনিটে টাঙ্গাইলের অপর গোলটি আসে জুয়েলের পা থেকে। পরাজিত দলের পক্ষে একমাত্র গোলটি করেন মারুফ। এদিকে মাসুদের জোড়া ও আকাশের গোলে খুলনার বিপক্ষে জয় পেয়েছে বিকেএসপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯৪৬ ঘ.