ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এএফসি কাপের বাছাইপর্বে টানা দ্বিতীয় খেলায় হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দল। শুক্রবার রাতে ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরেছে তারা।
প্রথম খেলায় স্বাগতিক ইরাকের কাছে বাংলাদেশ হেরেছিল ৭-০ গোলের বিশাল ব্যবধানে।
শুক্রবার অন্তত একটি পয়েন্ট ছিনিয়ে নেয়ার আশা নিয়ে মাঠে নামে বাংলাদেশ। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ায় লক্ষ্যপূরণের পথে এগিয়েও যাচ্ছিল তারা।
কিন্তু ৬৮ মিনিটে বদলি রামি দারির পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর অতিরিক্ত সময়ে (৯০ ) আরেক বদলি মোহাম্মদ জুয়েলের গোলে হার নিশ্চিত হয়ে যায়।
রোববার তৃতীয় খেলায় ইরানের মুখোমুখি হবে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২০৩৭ঘ.
bdnews24