ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন বছর বন্ধ থাকার পর শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৫ জেএফএ কাপ। আটটি দলকে নিয়ে প্রতিযোগিতার মূল পর্ব শুরু হচ্ছে রোববার থেকে।
জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় গত ৭ জুলাই শুরু হয়েছিল জেএফএ কাপের বাছাইপর্ব।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের উন্নয়ন কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ জানান, এ প্রতিযোগিতা থেকে প্রতিভাবান ফুটবলারদের বাছাই করে বয়সভিত্তিক জাতীয় দলে অনুশীলনের সুযোগ দেয়া হবে।
তিনি আরো বলেন, "প্রতিযোগিতার মূল পর্ব কুষ্টিয়ায় হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। তাই বঙ্গবন্ধু স্টেডিয়ামকে মূল পর্বের জন্য বেছে নেয়া হয়েছে।"
এ প্রতিযোগিতায় শিরোপার জন্য ছয় জেলার সঙ্গে লড়বে মহানগর স্কুল একাদশ ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
আট দলকে ভাগ করা হয়েছে দুই গ্র"পে। 'এ' গ্র"পে টাঙ্গাইল, কুষ্টিয়া ও খুলনা জেলার সঙ্গে আছে বিকেএসপি।
আর 'বি' গ্র"পে নারায়নগঞ্জ, চট্টগ্রাম ও চাপাইনবাবগঞ্জের সঙ্গে লড়বে মহানগর স্কুল।
দুটো সেমিফাইনালই হবে ২৫ সেপ্টেম্বর। তার পরদিনই ফাইনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/১৯৪৯ঘ.
bdnews24