২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল ও মিউনিখের জয়, হার ইন্টারের

চ্যাম্পিয়ন্স লিগের গ্র"প পর্বে বুধবার নিজেদের উদ্বোধনী খেলায় বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ জিতলেও হেরেছে ইন্টার মিলান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 08:27 AM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের গ্র"প পর্বে বুধবার নিজেদের উদ্বোধনী খেলায় বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ জিতলেও হেরেছে ইন্টার মিলান। ম্যানচেস্টার সিটি ও নাপোলি এবং বেনফিকা ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। জর্মানির দল বায়ার্ন মিউনিখ ২-০ গোলে হারায় স্পেনের ভিয়ারিয়ালকে। গোল দু'টি করেন টনি ক্রুক ও রাফিনহা। দশ জনের দল রিয়াল মাদ্রিদ এক গোলে হারায় ডায়নামো জাগরেবকে। গোলটি করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। দিনের সবচেয়ে বড় অঘটন ছিল ২০১০ সালের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ী ইন্টার মিলানের হার। প্রতিযোগিতায় প্রথমবারের মতো খেলতে নেমেই তুরস্কের দল ট্রাবজোন্সপোর ১-০ গোলে হারিয়ে দেয় ইতালির নামকরা দলটিকে। তাও আবার অতিথি হয়ে খেলতে এসে। আসলেই দুর্ভাগ্য পিছু ছাড়ছে না ইন্টারের। সেরি আতে রোববার পালের্মোর কাছে ৪-৩ গোলে হারার পর নিজেদের সমর্থকদের সামনে আবারো মাথা নিচু করে মাঠ ছাড়তে হলো দলের খেলোয়াড়দের। মাঠ দখলে ছিল ইন্টারেরই। তবে গোলের খেলা ফুটবলে গোলের দেখা পাচ্ছিল না দলটি। ট্রাবজোন্সপোরের রক্ষণাত্মক কৌশলই মূলত ঠেকিয়ে রাখে ইতালির দলটিকে। এছাড়া গোলরক্ষক টোলগা জেনজিনও যেন দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ইতালির খেলোয়াড়দের সামনে। ইন্টারের মাউরো জারাতে, জিয়ামপাওলো পাজ্জিনি, ওয়েসলি øেইডার, দিয়েগো মিলিতো ও এস্তেবান ক্যামবিয়াসো, সবাই সুযোগ পেয়েও প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি। ৭৬ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল করে বসেন ট্রাবজোন্সপোরের রক্ষণভাগের খেলোয়াড় ওন্ড্রেজ সেলুতস্কা। অবশ্য গোলটি হয়েছে ইন্টারের মাঝমাঠের খেলোয়াড় ক্যামবিয়াসোর ভুলে। ইন্টারের গোলপোস্ট লক্ষ্য করে হ্যালি আ্যলিন্টোপের শট ঠিক মতো 'ক্লিয়ার' করতে পারেননি ক্যামবিয়াসো। বল চলে যায় কাছাকাছি দাঁড়ানো সেলুতস্কার কাছে। সঙ্গে সঙ্গে শট নেন তিনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না গোলরক্ষক জুলিও সিজারের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬২৩ ঘ.