২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনা ঘুরে দাঁড়াবে: ফেব্রেগাস

লা লিগার ম্যাচে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে দুই গোলে এগিয়ে থেকে ড্র করে পয়েন্ট হারালেও তা নিয়ে খুব একটা ভাবছে না বার্সেলোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 02:58 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লা লিগার ম্যাচে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে দুই গোলে এগিয়ে থেকে ড্র করে পয়েন্ট হারালেও তা নিয়ে খুব একটা ভাবছে না বার্সেলোনা। স্পোর্টস ইএসকে ম্যাচ শেষে বার্সেলোনার মিডফিল্ডার ফেব্রেগাস বলেন, "আমরা জানি কী করে জিততে হয়, হারতে হয়। জানি কী করে খেলতে হয় এবং এ ধরনের পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হয়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শনিবার রাতে ২-২ গোলে ড্র হওয়া ওই ম্যাচে দলের পক্ষে গোল করে ফেব্রেগাস। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায় বার্সেলোনা কিন্তু দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে পয়েন্ট খুয়ায় তারা। মঙ্গলবার এসি মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে এই ড্র দলের আত্মবিশ্বাসে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন আর্সেনালের সাবেক এই খেলোয়াড়। তিনি মনে করেন না এই ড্রয়ের কারণে এসি মিলান ম্যাচ নিয়ে উদ্বিগ্ন হওয়ার মত কিছু আছে। প্রায় একই মত বার্সেলোনার ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড় আদ্রিয়ানোর। রিয়াল সোসিয়াদ ম্যাচের কথা ভুলে যেতে চান তিনি। তিনি তাকিয়ে আছেন এসি মিলান ম্যাচের দিকে। তিনি বলেন, "রিয়াল সোসিয়েদাদ শক্তিশালী দল। এটা ছিল আমাদের জন্য খুব কঠিন একটা ম্যাচ। তবে সেটা এখন অতীত। আমাদের এখন তাকাতে হবে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের দিকে। আমি বলব, এসি মিলানের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।" লা লিগায় তিন নম্বরে রয়েছে বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে আছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৫১ ঘ.