২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোমাঞ্চকর সেমিফাইনালের অপেক্ষায় টেনিস দুনিয়া

এক রোমাঞ্চকর সেমিফাইনালের অপেক্ষায় রয়েছে টেনিস দুনিয়া। ইউএস ওপেনের শেষ চারে মেয়েদের বিভাগে মুখোমুখি হচ্ছেন সেরেনা উইলিয়ামস ও র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 02:03 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক রোমাঞ্চকর সেমিফাইনালের অপেক্ষায় রয়েছে টেনিস দুনিয়া। ইউএস ওপেনের শেষ চারে মেয়েদের বিভাগে মুখোমুখি হচ্ছেন সেরেনা উইলিয়ামস ও র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকি। অপর সেমিফাইনালে মুখোমুখি হবেন সামান্তা স্টাসুর ও অবাছাই অ্যাঞ্জেলিক কেরবার। বৃহস্পতিবার শেষ আটের খেলায় সেরেনা ৭-৫ ও ৬-১ গেমে হারান আনাস্তাশিয়া পাভলোচেনকোভাকে। আর আন্দ্রে পেতকোভিচের বিপক্ষে ৬-১ ও ৭-৬ (৭-৫) গেমে জেতেন ওজনিয়াকি। বৃষ্টি ইউএস ওপেনের দুই দিন ভাসিয়ে দেয়ায় সেরেনা ও ওজনিয়াকি মুখোমুখি হবেন শনিবার বিকেলে। সূচী অনুযায়ী খেলাটি হওয়ার কথা ছিল শুক্রবার। একদিকে সেরেনার 'পাওয়ার' টেনিস, আর অপর দিকে ওজনিয়াকির তীব্র গ্র্যান্ড স্লাম ক্ষুধা শনিবারের সেমিফাইনালে এনে দিয়েছে উত্তেজনার তীব্র ছোঁয়া। বিশ্বের এক নম্বর খেলোয়াড় হওয়ার পরও এখন পর্যন্ত কোনো গ্র্যান্ড স্লাম জিততে পারেননি ওজনিয়াকি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯৫৩ ঘ.