ঢাকা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - বৃষ্টির কারণে বুধবারও ইউএস ওপেনের কোনো খেলা হয়নি।
একই কারণে মঙ্গলবারও কোর্টে নামতে পারেননি খেলোয়াড়রা। তবে বুধবার চতুর্থ পর্বের খেলায় কোর্টে নেমেছিলেন রাফায়েল নাদাল ও গিলেস মুলার, অ্যান্ডি মারে ও ডোনাল্ড ইয়াং এবং ডেভিড ফেরের ও অ্যান্ডি রডিক। কিন্তু ১৫ মিনিটের বেশি তারা খেলতে পারেননি।
শুরু থেকেই ঝড়-বৃষ্টির কবলে পড়েছে বছরের শেষ 'গ্র্যান্ড ¯¬াম'। প্রতিযোগিতা শুরুর আগে আগে যুক্তরাষ্ট্রে হানা দেয় আইরিন নামের 'হারিকেন'। এখন 'লি' নামের একটি ঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টি হচ্ছে। ফলে প্রতিযোগিতার বাকি খেলাগুলো নির্ধারিত সময়ে হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
প্রতিযোগিতাটি রোববার শেষ হওয়ার কথা। শুরু হয়েছিল ২৯ অগাস্ট।
ছেলেদের এককে ১২জন ও মেয়েদের এককে ৮জন খেলোয়াড় প্রতিযোগিতায় টিকে রয়েছেন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮২৯ ঘ.
bdnews24