ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে প্রদর্শনী খেলার জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ মানো মেনজেস।
ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দল দু'টি মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর। ইউরোপ ভিত্তিক সব খেলোয়াড়কে ছাড়াই ব্রাজিলের ঘরোয়া ফুটবলারদের নিয়ে দল সাজিয়েছেন কোচ। তারকা খেলোয়াড়দের মধ্যে জায়গা পেয়েছেন শুধু নেইমার ও রোনালদিনহো।
আগে থেকেই ধারণা করা হচ্ছিল, আর্জেন্টিনার বিপক্ষে খেলায় ঘরোয়া ফুটবলারদের নেড়েচেড়ে দেখবেন মেনজেস। সে ধারণাই শেষ পর্যন্ত সত্যি হলো। নতুন নয়জন খেলোয়াড় জায়গা পেয়েছেন তার দলে। তাদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলেন সাও পাওলোর রদোলফো।
দল: ফ্যাবিও, রাফায়েল, জেফারসন, দানিলো, ফার্নান্দেজ, ব্র"নো করটেজ, ক্লেবার, দিদে, রিভার, রদোলফো, হেনরিক, কেসমিরো, পউলিনহো, রাফ, রমুলো, সিসেরো, লুকাস, অস্কার, রেনাটো আবরেউ, থিয়াগো নেভেস, ফ্রেড, লয়ান্দ্রো দামিয়াও, নেইমার ও রোনালদিনহো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০০০ ঘ.
bdnews24