২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনা ও নাইজেরিয়ার অনুশীলন শেষ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনা ফুটবল দলের পর অনুশীলন করেছে নাইজেরিয়া দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 12:42 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনা ফুটবল দলের পর অনুশীলন করেছে নাইজেরিয়া দল। আর্জেন্টিনা দলের অনুশীলন দেখভাল করেন কোচ আলেহান্দ্রো সাবেইয়া। তারা অনুশীলন শুরু করেন সন্ধ্যা ৬ টা ২৭ মিনিটে। শেষ হয় ৭টা ৪০ মিনিটে। প্রায় সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় নাইজেরিয়া দলের অনুশীলন। শেষ হয় রাত ৯টার দিকে। দলটির অনুশীলন দেখভাল করেন কোচ স্যামসন সিয়াসিয়া। আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি খেলা হবে ৬ সেপ্টেম্বর। সোমবার বেলা ১১ টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে নামে আর্জেন্টিনা দল। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দলটিকে রাজধানীর রূপসী বাংলা হোটেলে নিয়ে আসা হয়। খেলোয়াড়দের বহনকারী গ্রিনলাইন পরিবহন কম্পানির বাসটির সামনে ও পিছনে ছিল পুলিশ ও র‌্যাবের গাড়ি। দুপুর ১২টার দিকে হোটেলে পৌঁছে দলটি। হোটেলেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯৫১ ঘ.