ঢাকা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রীতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ নাইজেরিয়া ফুটবল দলও ঢাকায় এসে পৌঁছেছে।
রয়্যাল গেট নামের ভাড়া করা একটি বিমানে করে ৩৯ সদস্যের দলটি বিকাল সাড়ে তিনটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। মাদাগাস্কার থেকে আবুধাবি হয়ে তারা ঢাকায় আসেন।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে বিকাল ৪টা ১০ মিনিটে ওয়েস্টিন হোটেলের উদ্দেশে রওনা হয় দলটি। কিছুক্ষণ আগে তারা হোটেলে পৌঁছেছেন।
বিমানবন্দরে দায়িত্ব পালনরত অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম খান বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।
আফ্রিকান নেশনস কাপের বাছাই পর্বের খেলায় রোববার নাইজেরিয়া ২-০ গোলে হারায় মাদাগাস্কারকে।
দলের দুই সদস্য রোববার ঢাকায় পৌঁছেন। আরো কয়েকজন সদস্যের আসার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমএইচ/এসএনএল/টিআর/১৭১০ ঘ.
bdnews24