২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ফুটবলারদের টিকিট কিনে দেবেন সালাউদ্দিন

বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলকে মেসিদের খেলা দেখার ব্যবস্থা করে দিচ্ছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তাদের টিকিট কিনে দিচ্ছেন সালাউদ্দিন নিজেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 03:52 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলকে মেসিদের খেলা দেখার ব্যবস্থা করে দিচ্ছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তাদের টিকিট কিনে দিচ্ছেন সালাউদ্দিন নিজেই। বাফুফে ভবনের নিজ কার্যালয়ে বসে সালাউদ্দিন বলেন, "মেসিদের খেলা দেখা থেকে তাদের বঞ্চিত করতে চাই না আমি। তাই নিজেই তাদের টিকিট কিনে দেব।" তাই এখন পুরো জাতীয় দলই মাঠে বসে মেসিদের খেলা দেখতে পারবেন। তবে কয়টি টিকিট তিনি কিনে দেবেন সেই বিষয়ে এখনো সালাউদ্দিন কিছু জানাননি। বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২১৪৪ ঘ.