২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫শ মিটারেও কেনিয়ার জয়জয়কার

দক্ষিণ কোরিয়ার দেইগুতে অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে ছেলেদের ১৫শ মিটার দৌড়েও কেনিয়ানদের জয়জয়কার। সোনা জিতেছেন অলিম্পিক শিরোপাধারী কেনিয়ার আসবেল কিপরক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 11:44 AM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ কোরিয়ার দেইগুতে অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে ছেলেদের ১৫শ মিটার দৌড়েও কেনিয়ানদের জয়জয়কার। সোনা জিতেছেন অলিম্পিক শিরোপাধারী কেনিয়ার আসবেল কিপরক। তিনি সময় নেন তিন মিনিট ৩৫ দশমিক ৬৯ সেকেন্ড। প্রতিযোগিতায় এটা কেনিয়ার ষষ্ঠ স্বর্ণপদক। কিপরকের স্বদেশী সাইলাস কিপলাগাট ৩ মিনিট ৩৫ দশমিক ৯২ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের ম্যাথু সেন্ট্রোভিচ। তিনি সময় নেন ৩ মিনিট ৩৬ দশমিক ০৮ সেকেন্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/এসএনএল/১৭৩০ ঘ.