২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০ মিটারের সোনা অক্ষুণœ রাখলেন বোল্ট

১০০ মিটার ¯িপ্রন্টে ভক্তদের হতাশ করেছেন, কিন্তু ২০০ মিটারে আর কোনো ভুল করেননি জ্যামাইকার তারকা ¯িপ্রন্টার উসাইন বোল্ট। শনিবার ১৯ দশমিক ৪০ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে সোনা জেতেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2011, 01:00 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১০০ মিটার ¯িপ্রন্টে ভক্তদের হতাশ করেছেন, কিন্তু ২০০ মিটারে আর কোনো ভুল করেননি জ্যামাইকার তারকা ¯িপ্রন্টার উসাইন বোল্ট। শনিবার ১৯ দশমিক ৪০ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে সোনা জেতেন তিনি। ২০০৯ সালে বার্লিন বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ১৯ দশমিক ১৯ সেকেন্ডে দৌড় শেষ করে বিশ্ব রেকর্ড গড়েন এই জ্যামাইকান। এই ইভেন্টে অলিম্পিক রেকর্ডের (১৯.৩০ সেকেন্ড) মালিকও তিনি। আর ১৯ দশমিক ৭০ সেকেন্ড সময় নিয়ে রূপা জেতেন যুক্তরাষ্ট্রের ওয়াল্টার ডিক্স। ২০০ মিটারে এটা ডিক্সের সেরা টাইমিং। তবে বোল্টকে অতিক্রম করার সাধ্য ছিলো না তার। তাই রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। ১০০ মিটারেও রুপা জিতেছেন ডিক্স (১০ দশমিক ০৮ সেকেন্ড)। ২০০ মিটারে ব্রোঞ্জ জিতছেন ফ্রান্সের ক্রিস্টোফে লেমেইতে। তিনি ১৯ দশমিক ৮০ সেকেন্ডে দৌড় শেষ করেন। দক্ষিণ কোরিয়ার দেইগুতে ২৮ অগাস্ট রোববার ১০০ মিটার ¯িপ্রন্টের ফাইনালে 'ফলস স্টার্ট'র কারণে প্রতিযোগিতা থেকে বাদ পড়েন বোল্ট। যদিও এই ইভেন্টেও অলিম্পিক (৯ দশমিক ৩০ সেকেন্ড) ও বিশ্ব (৯ দশমিক ৫৮ সেকেন্ড) রেকর্ডের মালিক বোল্ট। এবার ৯ দশমিক ৯২ সেকেন্ডে দৌড় শেষ করে ১০০ মিটারে সোনা জিতেছেন বোল্টেরই স্বদেশী ইয়োহান ব্লেক। ২০০ মিটারে সোনা ধরে রাখতে পেরে চিরাচরিত ভঙ্গিতেই তা উদযাপন করেন বোল্ট। বিচিত্র অঙ্গ-ভঙ্গিমা করে দর্শকদের মাতিয়ে রাখেন। নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বোল্ট বলেন, "আমি একটা ভুল করেছিলাম। কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে এখনও আমিই সেরা।" আগামী লন্ডন অলিম্পিক সম্পর্কে তিনি বলেন, "আমি এখনও কিংবদন্তি হয়ে উঠিনি। কিন্তু আমি সে পথেই আছি। এর জন্য আমাকে যেতে হবে লন্ডন অলিম্পিকে, অসাধারণ কিছু করে মাথা ঘুরিয়ে দিতে হবে সবার।" ২৪ বছরের মধ্যে বোল্টই প্রথম ¯িপ্রন্টার যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারের মুকুট ধরে রাখতে পারলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/এসএনএল/২০১৯ ঘ.