ঢাকা, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবার খেলোয়াড় কেনার জন্য ইংল্যান্ড, স্পেন ও ইতালির বড় দলগুলো প্রায় দুই বিলিয়ন ডলার খরচ করেছে।
ব্যবসা বিষয়ক পরামর্শদাতা একটি প্রতিষ্ঠানের বিশ্লেষণে বলা হয়, সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে ইংল্যান্ডের প্রিমিয়ার ডিভিশনের দলগুলো। তারা মোট ৭৯০ মিলিয়ন ডলার খরচ করেছে, গত বছরের চেয়ে যা ৩৩ শতাংশ বেশি।
গত বছরের চেয়ে বেশি খরচ করেছে ইতালি (৬৫১ মিলিয়ন ডলার) ও স্পেনের (৪৮৮ মিলিয়ন ডলার) দলগুলোও। তবে জার্মানির দলগুলোর খরচ গত বছরের পর্যায়েই রয়ে গেছে।
দলবদল শেষ হয়েছে বুধবার রাতে।
ইংল্যান্ডের দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি খরচ করে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, চেলসি, লিভারপুল ও আর্সেনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/২০০০ ঘ
bdnews24