২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিদের খেলার প্রচারণায় এবার হেলিকপ্টার

আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রদর্শনী খেলার টিকেট বিক্রি বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। খেলার প্রচারণায় এবার হেলিকপ্টার থেকে লিফলেট ফেলা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 02:13 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রদর্শনী খেলার টিকেট বিক্রি বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। খেলার প্রচারণায় এবার হেলিকপ্টার থেকে লিফলেট ফেলা হবে। দিনক্ষণ ঠিক না হলেও দু'এক দিনের মধ্যেই হেলিকপ্টার থেকে ঢাকা ও নারায়ণগঞ্জে লিফলেট ফেলা হবে। টিকেট বিক্রির অবস্থা খুব একটা ভালো নয় বলে এ উদ্যোগ নেয়া হয়েছে। ভিআইপি গ্যালারির বেশিরভাগ টিকেট বিক্রি হলেও সাধারণ গ্যালারির টিকিট খুব একটা বিক্রি হয়নি। বাফুফের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, "সাধারণ গ্যালরির টিকেট বিক্রি মোটেও ভালো নয়। তাই হেলিকপ্টার দিয়ে লিফলেট ফেলা হবে ঢাকা ও নারায়ণগঞ্জে।" গ্যালরির প্রায় ১৫ হাজার টিকেটের মধ্যে বিক্রি হয়েছে মাত্র দুই-তিন হাজার। এতে বাফুফে সাভাপতি কাজী সালাউদ্দিন চরম হতাশ। তাই বাফুফে সভাপতি তার বিশ্বস্ত একজন কর্মকর্তার সঙ্গে সোমবার দুপুরে বৈঠকে বসেন। সেই কর্মকর্তাই তাকে এই পরামর্শ দেন। এছাড়া সাবেক ও বর্তমান তারকা ফুটবলারদের প্রচারণায় সম্পৃক্ত করারও উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া ফুটবলাদের বাড়ির ছাদে আর্জেন্টিনার পতাকা ওড়ানোরও পরামর্শ দেন তিনি। এদিকে খেলার প্রচারণার দায়িত্বে নিয়োজিত আপন কমিউনিকেশন্সের কাজে অসন্তুষ্ট বাফুফের অধিকাংশ কর্মকর্তা। তারা দুই-একটি ক্যারাভ্যান নিয়ে যে প্রচারণা চালাচ্ছে তা খুব একটা চোখে পড়ছে না। এড়াছা পুরো ঢাকায় তারা মাত্র ২০ হাজার পোস্টার লাগিয়েছে। টেলিভিশন ও সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে এরই মধ্যে প্রায় ২০ লাখ টাকা খরচ করেছে বাফুফে। কিন্তু কোন ফল পাওয়া যাচ্ছে না । খেলা হবে ৬ সেপ্টেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০০৪ ঘ.