২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভাপুলের কাছে আর্সেনালের হার

ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের (ইপিএল) নতুন মৌসুমের প্রথম বড় খেলায় আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 12:26 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের (ইপিএল) নতুন মৌসুমের প্রথম বড় খেলায় আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। আর পিছিয়ে পড়েও চেলসি ২-১ গোলে জিতেছে ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে। শনিবার অন্যান্য খেলায় অ্যাস্টন ভিলা ৩-১ গোলে ব্ল্যাকবার্ন রোভার্সকে, নিউক্যাসল ইউনাইটেড ১-০ গোলে সান্ডারল্যান্ডকে ও কুইন্স পার্ক রেঞ্জার্স একই ব্যবধানে এভারটনকে হারায়। সোয়ানসি সিটি ও উইগ্যান অ্যাথলেটিকের খেলাটি গোলশূন্য ড্র হয়। কোচ আর্সেন ওয়েঙ্গারকে নিয়ে সমালোচনা চলছেই। নিষেধাঞ্জা সত্ত্ব্ওে মোবাইল ফোনের মাধ্যমে গ্যালারি থেকে সহকারী কোচকে নির্দেশ দেন তিনি। দীর্ঘদিনের যোদ্ধা সেস ফ্যাব্রেগাসকেও ছেড়ে দিতে হলো বার্সেলোনার কাছে। সামির নাসরিও যাই যাই করছেন। এলোমেলো আর্সেনাল তাই সতর্কভাবে খেলা শুরু করে লিভারপুলের বিপক্ষে। লিভারপুলও ঘর সামলে আক্রমণ চালানোর চেষ্টা করে। প্রথমার্ধ তাই কিছুটা নি®প্রাণই ছিল। দ্বিতীয়ার্ধে লিভারপুল খেললো আক্রমণাত্মক মেজাজ। ৭০ মিনিটে ইমানুয়েল ফ্রিমপঙ্গ দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে বাইরে চলে গেলে ১০ জনের দলে পরিণত হয় গানার্সরা। এরপর আর পেরে ওঠেনি লিভারপুলের আকমণ ঠেকাতে। ৭৮ মিনিটে আসে প্রথম গোল। মেইরেলেস ও সুয়ারেজ বল আদান-প্রদান করতে করতে ঢুকে পড়েন আর্সেনালের বক্সে। কিন্তু এরপরই খেঁই হারিয়ে ফেলেন তারা। কিন্তু বিপদ দূর করতে আসা অ্যারন রামসের গায়ে বল লেগে ঢুকে যায় জালে। আত্মঘাতী গোল খেয়ে আর্সেনাল আরো মিঁইয়ে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত সময়ে (৯০ ) লুই সুয়ারেজ ব্যবধান দ্বিগুন করেন। এদিকে স্টোক সিটির সঙ্গে ড্র করে চেলসির কোচ হিসেবে যাত্রা শুরু করা আন্দ্রে ভিলাস বোয়াস হারতে বসেছিলেন দ্বিতীয় ম্যাচেও। তাকে বাঁচিয়েছেন বদলি খেলোয়াড় মালুদা। খেলার চার মিনিটে শেন লঙ্গের গোলে এগিয়ে যায় ওয়েস্ট ব্রমউইচ। দ্বিতীয়ার্ধের শুরুতে নিকোলাস আনেলকার গোলে সমতায় ফেরায় ব্লুজরা। আর ৮৩ মিনিটে মালুদার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৮১৫ ঘ.