২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতলেটিকো মাদ্রিদে তুরান

তুরস্কের ক্লাব গালাতাসারে ছেড়ে স্পেনের ক্লাব আতলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন তুরস্কের 'উইঙ্গার' আর্দা তুরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 11:54 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তুরস্কের ক্লাব গালাতাসারে ছেড়ে স্পেনের ক্লাব আতলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন তুরস্কের 'উইঙ্গার' আর্দা তুরান। তুরস্কের ক্লাবটি মঙ্গলবার তাদের ওয়েবসাইটে জানায়, তুরানের আতলেটিকো মাদ্রিদে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে। স্পেনের ক্লাবটির সঙ্গে চার বছরের জন্য চুক্তি করেছেন তুরান। ২৪ বছর বয়সী এই খেলোয়াড় বৃহস্পতিবার মাদ্রিদ যাবেন। আতলেটিকো মাদ্রিদ তাদের ওয়েবসাইটে এ কথা জানায়। তুরানকে বিক্রি করে ১২ মিলিয়ন ইউরো পকেটে পুরেছে গালাতাসারে। এছাড়া অধিনায়ককে ছেড়ে দেয়ায় বোনাস পেয়েছে এক মিলিয়ন ইউরোও। বার্তা সংস্থা আনাতোলিয়াকে গালাতাসারের কর্মকর্তা আলি দুরুস্ত বলেন, "আর্দার পছন্দ আমরা মেনে নিয়েছি। তিনি খেলতে চেয়েছিলেন স্পেনে।" গত মৌসুমে তালিকায় সত নম্বরে থেকে লিগ শেষ করে আতলেটিকো মাদ্রিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭০২ ঘ.