২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লজ্জা

পানশালায় মাতাল হয়ে এক মহিলাকে মারধর করায় লজ্জা পেয়েছেন কলম্বিয়া ফুটবল দলের কোচ হের্নান দারিও গোমেজ। সরে দাঁড়িয়েছেন তিনি কোচের পদ থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 10:15 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পানশালায় মাতাল হয়ে এক মহিলাকে মারধর করায় লজ্জা পেয়েছেন কলম্বিয়া ফুটবল দলের কোচ হের্নান দারিও গোমেজ। সরে দাঁড়িয়েছেন তিনি কোচের পদ থেকে। কলম্বিয়া ফুটবল ফেডারেশন মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা স্বীকার করে জানায়, মহিলার গায়ে হাত তোলার দায়ভার গ্রহণ করেছেন গোমেজ। শনিবার বোটোগায় একটি পানশালায় এ ঘটনা ঘটে। পরে সোমবার গোমেজ এক বিবৃতিতে এ জন্য দুঃখ প্রকাশ করে জানান, তিনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন এবং যা ঘটেছে তার জন্য তিনি লজ্জিত। বিবৃতিতে ফেডারেশন দুঃখ প্রকাশ করে জানায়, ফেডারেশনের কোনো কর্মকর্তা, খেলোয়াড় বা কোচের এ ধরনের কোনো আচরণ মেনে নেয়া হবে না।" যদিও ফেডারেশনের সহ-সভাপতি আলভারো গঞ্জালেস কোচের দায়িত্ব পালন করে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এ ব্যাপারে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, "গোমেজ তো আর চোর-বাটপার নন।" "এছাড়া বিশ্বকাপের বাছাই পর্ব শুরু হতে আর মাত্র দুই মাস বাকি। এই সময় কোচের পদ খালি হলে দলের ক্ষতি হবে", বলেন গঞ্জালেস। কোচ সমস্যা সমাধানের জন্য বৃহস্পতিবার আলোচনা সভায় বসার পরিকল্পনা করেছে ফেডারেশন। গোমেজের সহকারী লিওনেল আলভারেজের হাতে দলের দায়িত্ব তুলে দেয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কোচের সম্ভাব্য তলিকায় আছে রিওনালদো রুয়েদা, হুয়ান কার্লোস ওসোরিয়ো ও আর্জেন্টিনার জেরার্ডো মার্টিনোর নাম। স