২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিকোর দিকে ইরাকের হাত

ব্রাজিলের এক সময়কার 'তারকা' ফুটবলার জিকোকে জাতীয় দলের কোচের দায়িত্ব দিতে চায় ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 02:15 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিলের এক সময়কার 'তারকা' ফুটবলার জিকোকে জাতীয় দলের কোচের দায়িত্ব দিতে চায় ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন। ইরাকের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান নেজাহ হামাউদ শুক্রবার বলেন, "চুক্তির বিষয়ে কথাবার্তা বলতে খুবই শিগগিরি বাগদাদে আসছেন জিকো।" গত মাসে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইরাকের কোচের দায়িত্ব থেকে সরে যান জার্মানির উলফগ্যাঙ্গ সিদকা। এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় পর্বে ইরাককে উঠানোর পরেও সিদকার উপর আস্থা না থাকায় চুক্তির মেয়াদ বাড়ায়নি ইরাক। ব্রাজিলের হয়ে ১৯৭৮, ১৯৮২ ও ১৯৮৬ টানা তিনটি বিশ্বকাপে খেলেছেন জিকো। জাপানের মূল দলের কোচ হিসেবে দায়িত্ব পালনেরও অভিজ্ঞতা আছে তার। এশিয়ার ফুটবল ও পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল থাকায় অভিজ্ঞ জিকোর ওপর দলের দায়িত্ব দিতে চাচ্ছে ইরাক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২০১৩ ঘ.