২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের হ্যান্ডবলে ইডেন কলেজ চ্যাম্পিয়ন

মেয়েদের হ্যান্ডবল প্রতিযোগিতায় ইডেন কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের হ্যান্ডবল প্রতিযোগিতায় ইডেন কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে ইডেন কলেজ ১১-২ গোলে ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজকে হারিয়ে শিরোপা জিতেছে। বিজয়ী দল প্রথমার্ধে ৬-০ গোলে এগিয়ে ছিলো। ইডেন কলেজের পক্ষে সমাপ্তি ৪ টি এবং অভি ও বন্যা ৩টি করে গোল করেন। ভিকারুন নিসা নুন স্কুল এন্ড কলেজের পক্ষে পিংকী ও জিনিয়া ১টি করে গোল করেন। প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। তারা ১৩-৩ গোলে গার্হস্থ অর্থনীতি মহিলা কলেজকে হারায়। সিদ্ধেশ্বরীর পক্ষে ইশা ৪টি এবং টুনি ও ইনসিরাহ ৩টি করে গোল করেন। এর আগে ইডেন কলেজ ১৫-৩ গোলে সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে এবং ভিকারুন নিসা নুন স্কুল এন্ড কলেজ ১৮-৪ গোলে গার্হস্থ অর্থনীতি মহিলা কলেজকে হারিয়ে ফাইনালে ওঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিএ/১৬২০ ঘ.