ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে নেপাল পৌঁছেছে বাংলাদেশ দল। শনিবার দুপুর দেড়টায় বাংলাদেশ বিমান যোগে ঢাকা থেকে রওনা হয়ে বিকেলে কাঠমান্ডু পৌঁছায় ২০ সদস্যের দলটি।
১-১০ অগাস্ট নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
প্রতিযোগিতার সূচি এখনও চূড়ান্ত হয়নি। তাই বাফুফে জানাতে পারেনি বাংলাদেশ কোন কোন দলের বিপক্ষে খেলবে।
দল: জাহিদুল ইসলাম কিরন, মোহাম্মদ ইমন, সুশীল চন্দ্র শিল, আক্কাস শেখ, মাহমুদ আলী, মোহাম্মদ সুজন, রাকিবুল ইসলাম, মোহাম্মদ সাব্বির, রোহিত সরকার, মোহাম্মদ মেজবাহউদ্দিন, স্বপন হোসেন, দিদারুল আলম, মোহাম্মদ রাজন, মোহাইমিনুল ইসলাম, আকাশ কুমার সাহা, হাদীশুর রহমান, রিপন শেখ, মোহাম্মদ-আল-আমিন, বিজয় বিশ্বাস ও কাউসার আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিএ/২১১৭ ঘ.
bdnews24