২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে মুখোমুখি সেরেনা ও শারাপোভা

ব্যাংক অফ ওয়েস্ট ক্ল্যাসিকের শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবেন মেয়েদের র‌্যাঙ্কিংয়ের সাবেক দুই শীর্ষ খেলোয়াড় সেরেনা উইলিয়ামস ও রাশিয়ার মারিয়া শারাপোভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2011, 02:20 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাংক অফ ওয়েস্ট ক্ল্যাসিকের শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবেন মেয়েদের র‌্যাঙ্কিংয়ের সাবেক দুই শীর্ষ খেলোয়াড় সেরেনা উইলিয়ামস ও রাশিয়ার মারিয়া শারাপোভা। যুক্তরাষ্ট্রের খেলোয়াড় সেরেনা বৃহস্পতিবার ৬-২, ৩-৬ ও ৬-২ গেমে হারান রাশিয়ার মারিয়া কিরিলেঙ্কোকে। রুশ শারাপোভার সঙ্গে খেলা প্রসঙ্গে সেরেনা বলেন, "আমি নিশ্চিত যে খেলায় শুধু আমি নই, শারাপোভাও তার সেরাটা ঢেলে দিতে চেষ্টা করবেন।" গত বছর উইম্বলডন জেতার পর এবার নিয়ে তৃতীয়বারের মতো কোনো প্রতিযোগিতায় খেলছেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। আর ২০০৯ সালের ইউএস ওপেনের পর এই প্রথম খেলছেন যুক্তরাষ্ট্রের মাটিতে। অসুস্থতার কারণে এতদিন কোর্টের বাইরে ছিলেন তিনি। কিরিলেঙ্কোর বিপক্ষে খেলার সময়ও চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছিল সেরেনাকে। প্রথম সেটে কিরিলেঙ্কোকে স্রেফ উড়িয়ে দেন তিনি। তবে দ্বিতীয় সেটে খোঁড়াতে দেখা যায় তাকে। খেলার ধারও কিছুটা কমে যায়। সুযোগটি পুরোপুরি কাজ লাগান কিরিলেঙ্কো। সেটটি জিতে নেন ৩-৬ এ। তৃতীয় সেটের শুরুতে আবারো পয়েন্ট খুঁইয়ে বসেন সেরেনা। এরপরই ছুটে যান চিকিৎসকের কাছে। কোর্টে ফিরে কিরিলেঙ্কোকে অবশ্য আর কোনো সুযোগ দেননি সেরেনা। ৬-২ এ সেটটি জিতে নেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০০৯ ঘ.