২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাগুয়েরোর মূল্য ৪০ মিলিয়ন ইউরো

সার্জিও অ্যাগুয়েরোকে দলে টানার কথা এবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। এ জন্য ইংল্যান্ডের দলটিকে খরচ করতে হয়েছে ৪০ মিলিয়ন ইউরো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2011, 01:52 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সার্জিও অ্যাগুয়েরোকে দলে টানার কথা এবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। এ জন্য ইংল্যান্ডের দলটিকে খরচ করতে হয়েছে ৪০ মিলিয়ন ইউরো। এর আগে বুধবার এক টুইটার বার্তায় ম্যান সিটিতে যোগ দেয়ার কথা জানান অ্যাগুয়েরো। তবে অ্যাগুয়েরো ভালো খেললে ৪০ মিলিয়ন ইউরোর সঙ্গে আরো অর্থ যোগ হতে পারে, যা অবশ্যই আড়াই মিলিয়নের কম নয়। ফলে ম্যান সিটির খরচ ৪২.৫ মিলিয়ন ইউরো ছাড়িয়ে যাবে। এর আগে ব্রাজিলের রবিনহো ২০০৮ সালে দলটিতে যোগ দেন ৪২.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে। চুক্তি অনুযায়ী, ইংল্যান্ডের দলটিতে পাঁচ বছর খেলবেন অ্যাগুয়েরো। সপ্তাহে বেতন পাবেন দুই লাখ পাঁচ হাজার ইউরো। অ্যাগুয়েরো খেলতে নামবেন ১৬ নম্বর জার্সি পড়ে। ম্যান সিটির হয়ে প্রথমবারের মতো মাঠে নামতে পারেন তিনি ডাবলিন সুপার কাপে। প্রতিযোগিতা শুরু হবে ৩০ জুলাই। কুনকে (অ্যাগুয়েরোর ডাকনাম) সামনে রেখেই আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগের জন্য দলটি রণকৌশল তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। ২০০৬ থেকে ২০১১, এই পাঁচ মৌসুম আতলেটিকো মাদ্রিদের হয়ে খেলেন তিনি। ২৩৪ খেলায় গোল করেন ১০২টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯৪০ ঘ.