ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চার দলের অডি কাপের চূড়ান্ত লড়াইয়ে বুধবার বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। ব্রাজিলের দল ইন্টারন্যাসিওনালের কাছে পেনাল্টিতে ২-০ গোলে হেরে একই প্রতিযোগিতায় চতুর্থ হয়েছে এসি মিলান। নির্ধারিত সময় ২-২ গোলে অমীমাংসিত ছিল।
ওদিকে, এশিয়া সফররত চেলসি প্রস্তুতি ম্যাচে হংকংয়ের দল কিটচি এসসি'র বিপক্ষে ৪-০ গোলে জিতেছে।
আর 'বেকহ্যাম-অরি'র মতো তারকাদের নিয়ে গড়া এমএলএস অল-স্টারকে একই ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইপিএল'র আরেক দল ম্যানচেস্টার ইউনাইটেড।
যুক্তরাষ্ট্র সফররত রিয়াল মাদ্রিদ পিছিয়ে পড়েও হার্থা বার্লিনকে হারিয়েছে ৩-১ গোলে।
তারকাহীন বার্সা অডি কাপে মূলত দলকে ঝালাই করতে চেয়েছিল। রিজার্ভ বেঞ্চে'র খেলোয়াড় নিয়েও বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারানো সহজ কথা নয়। দুটি গোলই এসেছে ২০ বছরের তরুণ থিয়াগো নাসিমেন্তোর পা থেকে।
ইন্টারস্যানিওলের বিপক্ষে জ্লাতান ইব্রাহিমোভিচ ও অ্যালেক্সান্দার পাতোর গোলে দুইবার এগিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি এসি মিলানের। ২-২ গোলে খেলা শেষ হওয়ার পর পেনাল্টি শ্যূট-আউটে মিলানের চারটি পেনাল্টির একটিও জালে প্রবেশ করেনি। ২-০ গোলের হার নিয়েই মাঠ ছেড়েছে ইতালির ঘরোয়া দলটি।
যুক্তরাষ্ট্রের সকার লিগের তারকাদের নিয়ে গড়া এমএলএস অল-স্টার পাত্তাই পায়নি ম্যান ইউয়ের কাছে। পুরো ৯০ মিনিট দাপট দেখিয়ে ইংল্যান্ডের দলটি। অ্যান্ডারসন, জি-সাং-পার্ক, দিমিতের বারবেতভ ও দানি ওয়েলব্যাকের গোলে ৪-০ ব্যবধানে জয় পেয়েছে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল।
গত মৌসুমের দুর্দান্ত 'পারফরমেন্স' ধরে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। একের পর এক গোল করেই চলেছেন। তার সর্বশেষ শিকার হার্থা বিএসসি। দুর্দান্ত ফ্রি-কিকে মুগ্ধ করেছেন দশর্কদের। তার সঙ্গে করিম বেনজেমার জোড়া গোলে রিয়াল জিতেছে ৩-১ গোলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/২৩০৯ ঘ.
bdnews24