ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ কামাল আন্তর্জাতিক বাস্কেটবল প্রতিযোগিতায় বাংলাদেশ নিজেদের দ্বিতীয় খেলায় সহজেই ৬৬-৪৭ পয়েন্টে মালয়েশিয়াকে হারিয়েছে।
ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে বাংলাদেশ দল প্রথমার্ধে ৪১-১৮ পয়েন্টে এগিয়েছিল।
দিনের দ্বিতীয় খেলায় মালদ্বীপ ১০৫-৭২ পয়েন্টে জিতেছে ভুটানের বিপক্ষে। ভুটানের এটি টানা দ্বিতীয় হার। প্রথম খেলায় দলটি হার মানে বাংলাদেশের কাছে।
প্রথমার্ধে মালদ্বীপ ৬০-৪০ পয়েন্টে এগিয়ে ছিল।
আর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ভরতের পশ্চিমবঙ্গ ৬৭-৬৪ পয়েন্টে মালয়েশিয়াকে হারিয়েছে।
খেলার প্রথমার্ধে পশ্চিমবঙ্গ ৩৯-২৪ পয়েন্টে এগিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২৩০৩ ঘ.
bdnews24