২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার কাপ পিছিয়েছে

ক্লাবগুলোর অনুরোধে গ্রামীণফোণ সুপার কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ও সেমিফাইনাল পিছিয়ে দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 04:38 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, ২৭ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্লাবগুলোর অনুরোধে গ্রামীণফোণ সুপার কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ও সেমিফাইনাল পিছিয়ে দেয়া হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার জানায়, সেমিফাইনাল দু'টি ৩১ জুলাই ও ১ অগাস্টের বদলে হবে ২ ও ৩ অগাস্ট। আর চূড়ান্ত খেলা হবে ৬ অগাস্ট। এই খেলা হওয়ার কথা ছিল ৫ অগাস্ট। প্রথম সেমিফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লড়বে ঢাকা মোহামেডানের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র খেলবে ঢাকা আবাহনীর সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২৩০ ঘ.