২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় শ্যূটিংয়ে বিকেএসপি চ্যাম্পিয়ন

জাতীয় শ্যূটিং প্রতিযোগিতায় দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। আর রানার্সআপ হয়েছে আর্মি শ্যূটিং এসোসিয়েশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 05:07 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় শ্যূটিং প্রতিযোগিতায় দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। আর রানার্সআপ হয়েছে আর্মি শ্যূটিং এসোসিয়েশন। গুলশান শ্যূটিং রেঞ্জে বিকেএসপি ৪টি সোনা, ২টি রুপা ও ২টি ব্রোঞ্জ পদক জেতে। আর আর্মি শ্যূটিং এসোসিয়েশন জেতে ২টি সোনা। এছাড়া ২টি রুপা ও ৩টি ব্রোঞ্জ জেতে দলটি। মঙ্গলবার শেষ দিনে প্রতিযোগিতা হয় তিনটি ইভেন্টে। ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলে সাভার সেনা শ্যূটিং ক্লাবের ইকবাল হোসেন ৬৫৬.৮ স্কোর করে সোনা জেতেন। বিকেএসপির এরশাদ হোসেন ৬৪৪.৬ স্কোর করে রুপা ও সাভার সেনা শ্যূটিং ক্লাবের নাদিমুল ইসলাম ৬৪৩.১ স্কোর করে জেতেন ব্রোঞ্জ। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে আর্মি শ্যূটিং এসোসিয়েশনের রমজান আলী ১২২৩.৬ স্কোর করে সোনার পদক জিতেন। কুষ্টিয়া রাইফেল ক্লাবের তৌফিক শাহরিয়ার চন্দন (১২১৮.৪) রুপা ও আর্মি শ্যূটিং এসোসিয়েশনের জুবায়ের আহম্মেদ (১২০৫.৩) ব্রোঞ্জ জেতেন। স্কিট শুটিংয়ে গুলশান শ্যূটিং ক্লাবের ইকবাল ইসলাম সোনা (১৩২), চট্টগ্রাম রাইফেল ক্লাবের নুরুদ্দিন সেলিম (১২৭) রুপা ও ঢাকা রাইফেল ক্লাবের আলতামাস কবির (১২১) ব্রোঞ্জ পদক জেতেন। প্রতিযোগিতা শেষে শ্যূটিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ আস্হাব উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২৫৯ ঘ.