২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি ছাড়াই ম্যান ইউয়ের মুখোমুখি বার্সা

লিওনেল মেসিকে ছাড়াই ৩০ জুলাই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 04:39 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিওনেল মেসিকে ছাড়াই ৩০ জুলাই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। মাত্রই শেষ হলো কোপা আমেরিকা। গত মৌসুম শেষ হওয়ার পরপরই জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেন তিনি। আবার অগাস্টে শুরু হতে যাচ্ছে নতুন মৌসুম। তাই বিশ্রাম নেয়ার খুব একটা সময় পাননি দু'বারের ফিফার বর্ষসেরা খেলোয়াড়। তাই বিশ্রামের জন্য দলের বাইরে রাখা হয়েছে তাকে। মেসি ছাড়াও হাভিয়ের মাসচেরানো, দানি আলভেজ ও বার্সার নতুন খেলোয়াড় অ্যালেক্সিস সানচেজের নাম আছে 'বিশ্রামের খাতায়'। স্পেনের দলটি এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সফর করছে। সেখানে আরো দু'টি প্রস্তুতি ম্যাচ খেলবে পেপ গার্দিওলার দল। মায়ামিতে ৩ অগাস্ট মেক্সিকোর দল শিভাস গুয়াদালাজারা ও ৬ অগাস্ট ক্লাব আমেরিকার বিপক্ষে খেলবে বার্সা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২২৩৩ ঘ.