২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফার্গুসনই সেরা: গার্দিওলা

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ অ্যালেক্স ফার্গুসনকেই সেরা বলে মনে করছেন বার্সেলোনার কোচ পেপ গার্দিওলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 07:23 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ অ্যালেক্স ফার্গুসনকেই সেরা বলে মনে করছেন বার্সেলোনার কোচ পেপ গার্দিওলা। যদিও ওয়েম্বলিতে ফার্গুসনের ম্যান ইউকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে বার্সেলোনা। তারপরও ফার্গুসনের সঙ্গে নিজের তুলনা করতে চান না গার্দিওলা। শনিবার ক্রোয়েশিয়ার একটি ক্লাবের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে তিনি বলেন, "ফার্গুসনের সঙ্গে আমার তুলনাই হয় না। ম্যান ইউকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার অর্থ এই নয় যে আমি তার চেয়ে ভালো কোচ। তার কাছাকাছি যেতে হলে আমাকে অনেক কিছু শিখতে হবে।" ফার্গুসনের প্রশংসা করতে গিয়ে গার্দিওলা বলেন, "২৫ বছরের বেশি সময় ধরে কাজ করার পাশাপাশি তিনি কেবল জিতেই চলেছেন। কাজেই আমার মনে হয় তিনিই সেরা।" গত চার বছরের মধ্যে তিনবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে ফার্গুসনের দল। এর মধ্যে ২০০৮ সালে শিরোপা জেতে। এছাড়া ১৯৯৯ সালেও শিরোপা জেতে তার দল। গত মৌসুমে রেকর্ড ১৯ বার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের শিরোপা জেতে ম্যানচেস্টার ইউনাইটেড। এর মধ্যে ফার্গুসনের প্রশিক্ষণে জেতে ১২ বার। ১৯৮৬ সালের নভেম্বরে ম্যান ইউর কোচ হিসেবে দয়িত্ব নেন ফার্গুসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৫০০ ঘ.